কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের বাইরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
রোববার (৩ অক্টোবর) বিকেলে তালেবান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে বিস্ফোরণটি ঘটেছে বলে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে জানিয়েছেন।
তিনি জানান, এসময় সেখানে তালেবান নেতা জাবিউল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে একটি অনুষ্ঠান চলছিলো। বিস্ফোরণে বেশ কয়েকজন মারা গেছেন।
আবদুল্লাহ নামে স্থানীয় এক দোকানদার বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আমি ঈদগাহ মসজিদের কাছে গুলির পর বিস্ফোরণের শব্দ শুনেছি। বিস্ফোরণের কিছুক্ষণ আগে আগে তালেবান মসজিদের রাস্তা বন্ধ করে দিয়েছিল।’
এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর থেকে তাদের লক্ষ্য করে আইএসের হামলা বেশ বেড়েছে। এতে ভবিষ্যতে দুই গোষ্ঠীর মধ্যে আরও বড় ধরনের সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে আইএসের শক্তিশালী উপস্থিতি রয়েছে। সেখানে তালেবানের ওপর একাধিকবার হামলা চালিয়েছে তারা। সশস্ত্র এই জঙ্গিগোষ্ঠী তালেবানকে শত্রু বলে মনে করে। খবর আল-জাজিরার।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed