স্বামী কাজে গেলে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: স্বামী কাজে গেলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাফি হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ অক্টোবর) রাতে কৌশলে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে রাফি।
ঘটনার পরপরই রাতেই গৃহবধূ বাদী হয়ে কালাই থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত রাফি হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতার রাফি জয়পুরহাটের কালাই পৌরসভার আঁওড়া মহল্লার উত্তরপাড়ার নুরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে বলা হয়, অভিযুক্ত ধর্ষক রাফি হোসেন ওই গৃহবধূকে প্রতিনিয়ত তার মোবাইল ফোনে কল দিয়ে আপত্তিকর কথাবার্তা বলে আসছিল। গৃহবধূর ফোনে কল দেওয়ার কারণে স্বামীর সংসারে অশান্তি লেগেই ছিল।
এরই মধ্যে গৃহবধূর স্বামী শ্রমিকের কাজ করতে বগুড়ার নন্দীগ্রামে যায়। এই সুযোগে ধর্ষক রাফি হোসেন শনিবার রাতের কোনো এক সময়ে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। রাতেই প্রতিবেশীসহ গৃহবধূর বাবা-মা এ ঘটনা জানার পর থানায় উপস্থিত হয়ে গৃহবধূ বাদী হয়ে ধর্ষক রাফি হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ রাফি হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
কালাই থানার ওসি সেলিম মালিক বলেন, রাতে গৃহবধূ নিজেই বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে রোববার আদালতের মাধ্যমে সকালে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed