রায়পুরায় ৩০ দোকান আগুনে পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় কাঁচাবাজার ও আশপাশের এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হরিরামপুর এলাকায় রায়পুরা বড় বাজারে এই ঘটনা ঘটে। আগুনে কাঁচামালের দোকান, গুদাম ও মুদি দোকানসহ মোট ৩০টি দোকান পুড়ে যায়।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুরা বড় বাজারে এক কাঁচামালের দোকানের পাশে হঠাৎ আগুন দেখে আশপাশের লোকজন। পরে পর্যায়ক্রমে আগুন পাশের এক লেপের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে।
সেখান থেকে পর্যায়ক্রমে কয়েকটি মুদি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
সৈকত নামে স্থানীয় একজন বলেন, আমি বাজারেই আছি এখনও। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে। প্রায় ৩০টি দোকান পুড়ে প্রায় ছাই হয়ে গেছে।
রায়পুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আজিজুল ইসলাম বলেন, আমরা দুপুর পৌনে ১টা থেকে কাজ শুরু করি। বিস্তারিত তথ্য পেতে সময় লাগবে। আমাদের একটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed