সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি বোরহান উদ্দীন ফিডার বিভাজন কাজের জন্য সোমবার (৪ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন রোববার (৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট নগরীর মীরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, টুলটিকর, কুশিঘাট, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সোনাপুর, নয়াবস্তি ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তিনি জানান, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed