পশ্চিমবঙ্গের উপনির্বাচনে জিতলেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক: রেকর্ড ভেঙ্গে পশ্চিমবঙ্গের উপনির্বাচনে জয় পেয়েছেন তৃণমূল সুপ্রিমো এবং রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই জয়ের ফলে মমতা ব্যানার্জীর মুখ্যমন্ত্রীর পদ টিকে গেল বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম আনন্দবাজার।
২০ রাউন্ডে মমতার জয়ের ব্যবধান ৫৬ হাজার ৫৮৮। এই রাউন্ডে মমতা পেয়েছেন ৮২ হাজার ৬৮ ভোট। প্রিয়াঙ্কা পেয়েছেন ২৫ হাজার ৪৮০ ভোট। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ৫৮,৩৮৯ ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী।
২১ রাউন্ড গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পান ৮৪৭০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল পান ২৬৩২০ ভোট। বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পান মাত্র ৪২০১ ভোট। ২০১১ সালের থেকেও এবার বড় ব্যবধানে জিতলেন মমতা।
এদিকে নির্বাচনে বিজয়ের খবর প্রকাশিত হওয়ার পরেই কলকাতার কালীঘাটে মমতার বাড়ির সামনে, জেলার বিভিন্ন প্রান্তে দলীয় কার্যালয়ের সামনে উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূলকর্মীরা। বিভিন্ন গণমাধ্যমকে তারা জানান, ‘এবার আমাদের দিদিকে কেন্দ্রের প্রধান হিসেবে দেখতে চাই।’
এদিকে করোনা পরিস্থিতিতে কোনওরকম বিজয় উৎসব না করা হয়, তা নিশ্চিত করতে নবান্নকে চিঠি দিয়েছে ভারতের নিরবাচন কমিশন। ভবানীপুরের পাশাপাশি পশ্চিমবঙ্গের আরও দুই আসনে ভোটের ফল ঘোষণার পর যাতে কোনওরকম হিংসা ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed