২০ বছর আগের মৃত নারীকে দিয়ে দলিল, আটক ২
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে সুইখেফ্র নামের এক রাখাইন নারী ২০ বছর পূর্বে মারা গেছেন। মারা যাওয়া ওই নারীকে দিয়ে দলিল সম্পাদন করায় একটি প্রতারক চক্র। এঘটনায় থানায় একটি মামলা করে সুইখেফ্র’র পরিবার। এতে চান থান (৫৪) ও নিমং (৪৫) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের মৃত চিনিও’র মেয়ে সুইখেফ্র নামের এক রাখাইন নারী ২০ বছর পূর্বে মারা যান। কিন্তু প্রতারক চক্রের সহযোগিতায় তাকে জীবিত দেখিয়ে ঔ এলাকার চান থান (৫৪) নিজ নামে পাওয়ার অব এ্যাটর্ণি নেয়। চলতি বছরের ২ সেপ্টেম্বর সুইখেফ্র নামের পাওয়ার অব এ্যাটর্ণির ক্ষমতা বলে অজ্ঞাত এক মহিলাকে সাব-রেজিষ্ট্রি অফিসে হাজির করিয়ে চান থান নিজের নামে জাল দলিল করেন। সেখানে নিমং নামের এক রাখাইন দলিলের পরিচিত হয়।
বিষয়টি সুইখে ফ্র’র ভাই মৃত মংয়েনসে’র মেয়ে খেনচান জানতে পেয়ে আমতলী সাব-রেজিষ্ট্রি অফিসে খোঁজাখুজি করেন। পরে ২৬ সেপ্টেম্বর দলিলের সহি-মহরের নকল উঠায়। সেখানে চান থান ৪৪ নং বড়বগী মৌজার ৫৪ টি দাগ থেকে মোট ১৩.২৮ একর জমির দলিল নেয় যেখানে দলিল দাতার ঠিকানা দেওয়া হয় নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশেপাড়ায়। যার দলিল নং ৪৯৯২/২১।
সাব-রেজিষ্ট্রি অফিসে সুইখে ফ্র’র যে জন্ম সনদ জমা দেওয়া হয় সেটিও জাল। নিশানবাড়িয়া ইউপি থেকে নেওয়া জন্ম সনদে যে নাম্বারটি দেওয়া আছে সেটি অনলাইনে সার্চ দিলে অন্য এক মহিলার নাম আসে। দলিলে চিনিময় ওরফে চানিয়’র মেয়ে সুইখেফ্র নামের এই লোক এই ইউনিয়নে বসবাস করেনি কোনোদিন। পরে ১ অক্টোবর তালতলী থানায় খেনচান বাদী হয়ে চান থান (৫৪) ও নিমং (৪৫) নামের দুই জনের নাম উল্লেখ করে আরও ৪/৫ জন অজ্ঞাত আসামী করে একটি জাল-জালিয়াতির মামলা করেন। এ ঘটনায় পুলিশ চান থান (৫৪) ও নিমং (৪৫) কে গ্রেফতার করে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠায়।
মামলার এজাহারে খেনচান বলেন, আমার ফুফু সুইখে ফ্র পার্শ্ববর্তী জেলা পুটয়াখালীর কলাপাড়ার আমখোলাপাড়া এলাকায় জন্মগ্রহন করেন ও বিগত ২০ বছর আগে মায়ানমার (বার্মা) বসে মারা যায়। মৃত্যুর পরে ওয়ারিশ সূত্রে তার সকল সম্পত্তি আমিসহ আমার পরিবারের সদসরা প্রাপ্ত হই। কিন্তু চান থান ভুয়া ঠিকানা ও কাগজপত্র দাখিল করে দলিল নেয়। সু-বিচার পাওয়ার জন্য মামলা দায়ের করি।
নামিশেপাড়া আইন শৃঙ্খলা সমন্বয় কমিটির সভাপতি মিস্টার চোচিং মং বলেন, দলিলে চিনিময় ওরফে চানিয়’র মেয়ে সুইখেফ্র নামে দাতার নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে। সে কোনো দিনই অত্রপাড়াতে বসবাস করেনি এবং ছিলো না।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, থানায় একটি জালজালিয়াতির মামলা হয়েছে। এতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যেমে কারাগারের পাঠানো হয়েছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed