Main Menu

সিলেটে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ১০

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের দেহে।

রোববার (৩ অক্টোবর) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানিয়ে বলা হয়, গত ২৪ ঘন্টায় এ বিভাগে ৮৪৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ১ দশমিক ১৮ ভাগ।

নতুন শনাক্ত মিলিয়ে এ বিভাগে ৫৪ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ বিভাগে একদিনে সুস্থ হযেছেন আরও ৪৪ জন। সব মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৮ হাজার ২২৬ জন।

এ বিভাগে নতুন ভর্তি ৭ জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৫১ জন।

এপর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১১৬৪ জনের মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed