সাংবাদিক নেহার রঞ্জন পুরকায়স্থ’র মাতৃবিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট মিরর’র যুগ্ম বার্তা সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ’র মা শান্তনা পুরকায়স্থ পরলোক গমন করেছেন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্র) দিবাগত রাত সোয়া ৪টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার দুপুরে ছাতক উপজেলার গহরপুরস্থ বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
মৃত্যুকালে শান্তনা পুরকায়স্থ’র বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৪ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সিসিক মেয়রের শোক;
সাংবাদিক নেহার রঞ্জন পুরকায়স্থ’র মা শান্তনা পুরকায়স্থ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর মেয়র আরিফুল হক চৌধুরী। এক বার্তায় তিনি বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed