৩শ পরিবারে যুক্তরাজ্য প্রবাসীর খাদ্য সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের বড়শলা এলাকার ব্যবসায়ী ফয়জুল হক খানের যুক্তরাজ্য প্রবাসী ছেলে রবি খানের সহযোগিতায় ৩ শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে হতদরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, পিয়াজ আলু ও তেল বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং যুক্তরাজ্য প্রবাসী ছেলে রবি খানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন বড়শলা জামে মসজিদের ইমাম ও খতিব। পাশাপাশি করোনা আক্রান্তদের সুস্থতা কামনা এবং যারা করোনা আক্তান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেও মোনাজাত করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুল হক, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আপ্তাব উদ্দিন, এলাকার মুরব্বিগন ও যুবসমাজ সহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed