কমলগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজদীঘির পার বাজার সংলগ্ন ঈদগাহের বাউন্ডারির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাটি খনন করতে গিয়ে একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় পারভেস মিয়া দুরুদ নামে এক রাজমিস্ত্রী কাজ করার সময় এই কষ্টি পাথরের মূর্তি দেখতে পান। পরে স্থানীয় জুয়েল আহমদের সহযোগিতায় পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। তবে এটি আসলেই কষ্টি পাথরের কিনা, পরীক্ষা নিরীক্ষার আগে তা বলা যাচ্ছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এদিকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধারের সংবাদে মূর্তিটি দেখার জন্য ঘটনাস্থলে ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
জান যায়, এই জায়গায় প্রচীনকালে সনাতন ধর্মাবলম্বীরা বসবাস করতো। চার পাঁচ বছর আগে এরকম একটি মূর্তি পাওয়া যায়।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু বলেন, রাজদিঘীর পার বাজারে ঈদগার মাটি খননের সময় ওই মূর্তি পাওয়া গেলে স্থানীয়রা আমাকে জানায়। পরে আমি মূর্তি উদ্ধার করে ইউনিয়ন অফিসে নিয়ে আসি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, স্থানীয়রা আমাকে মূর্তি পাওয়ার কথা জানালে আমি পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রেখেছি। দুই একদিনের মধ্যে আমি মূর্তিটি এনে প্রত্নতত্ত¡ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।
Related News
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More



Comments are Closed