বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত স্কুল ছাত্রকে অর্থ প্রদান
বিশ্বনাথ প্রতিনিধি : দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত বিশ্বনাথের শাহপিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রের পাশে দাঁড়িয়েছে ‘রেসকিউলাইফ ফাউন্ডেশনে’র তরুন উদ্যোক্তারা।
ক্যান্সারে আক্রান্ত পল্লব কান্তি ধর উপজেলার ভোগশাইল গ্রামের পিন্টু কুমার ধরের পুত্র।
দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সার রোগে ভোগছিল। তার চিকিৎসার জন্য আর্তমানবতার সেবার লক্ষে গঠিত ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশনের তরুণরা বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে তার হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন রেসকিউ লাইফ ফাউন্ডেশনে’র সভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ সুয়েব, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ, রক্ত বিষয়ক সম্পাদক শাহিন আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল বাছিত।
রেসকিউ লাইফ ফাউন্ডেশনে’র সভাপতি আব্দুন নূর বলেন, মেধাবী স্কুল ছাত্রের অকালে যেন প্রাণ ঝঁড়ে না যায় সে জন্য আমরা আমাদের সংগঠনের সদস্যরা আর্থিক সহযোগীতা করার জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে ছেলেটির পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
পল্লব কান্তি ধরের মাতা রেখা রানী দে বলেন, আর্থিক অস্বচ্ছলতার কারণে ছেলেকে ভাল চিকিৎসা দিতে পারিনি। ডাক্তার বলেছে, প্রাথমিকভাবে ৫/৬টি ক্যামোথ্যারাপি দিতে হবে। সেক্ষেত্রে একেকটা ক্যামোথ্যারাপি দিতে হলে প্রায় ৪০/৪৫ হাজার টাকার প্রয়োজন।
অপারেশন করতেও অনেক টাকা লাগবে।
আমার ভিটে মাটি ছাড়া সহায় সম্ভল বলতে কিছুই নেই। ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসার আহবান জানান তিনি।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed