জৈন্তাপুরে ১৮ লক্ষ টাকার ভারতীয় প্রসাধনী আটক
মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর রাংপানি নদী হতে ১৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ১০ কার্টুন প্রসাধনী সহ নৌকা আটক করেছে বিজিবি।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজার এলাকার রাংপানি নদীর মাহবুব মোল্লার সো-মিলের ঘাট হতে অভিযান পরিচালনা করে ১০ কার্টুন ভারতীয় প্রসাধনী সহ নৌকা আটক করতে সক্ষম হয় ৪৮ বিজিবি’র শ্রীপুর ক্যাম্প। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। চক্রটি উপজেলার বিভিন্ন নদী পথ ব্যবহার করে চোরাচালান ব্যবসা পরিচালনা করে আসছে এমন তথ্যের ভিত্তিত্বে বিজিবি স্থল পথের পাশাপাশি নিয়মিত নদী পথে নজরদারী বাড়ায়।
৪৮ বিজিবি’র শ্রীপুর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ইব্রাহীম জানান, দীর্ঘদিন হতে আমাদের কাছে তথ্য রয়েছে চোরাকারবারী চক্র স্থল পথের পাশাপাশি নদীপথ ব্যবহার করছে। নদীপথ গুলোতে টহল জোরদার করা হয়। রাংপানি নদী ব্যবহার করে চোরাই পণ্য নিয়ে যাওয়ার প্রাক্কালে প্রায় ১৮ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন ব্যান্ডের প্রসাধনী সামগ্রী সহ একটি নৌকা আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed