Main Menu

ডোমারে গৃহবধুর মরদেহ উদ্ধার

মো: রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে রেহেনা আক্তার সাথী (২২) নামে এক গৃহবধুর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

সাথী উপজেলার মটুকপুর ইউনিয়নের মনিহারি পাড়ার রুবেল ইসলামের স্ত্রী ও পার্শ্ববতী জলঢাকা উপজেলার ধর্মপাল তহসীলদার পাড়ার মৃত আলতাব হোসেনের মেয়ে।

মৃত রেহেনা আক্তার সাথীর স্বামী রুবেল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত অনুমান ১২ টার দিকে ঘুম থেকে জেগে দেখতে পাই আমার স্ত্রী গলায় ওড়না পেচিঁয়ে ঘরের এ্যাঙ্গেলে ফাসঁ লেগে ঝুলে আছে। আমি চিৎকার করলে বাবা ও চাচাসহ প্রতিবেশীরা আমার ঘরে ঢুকে সাথীকে ফাসঁ থেকে নামিয়ে মেডিক্যালে নিয়ে যাই। সেখানে ডাক্তার সাথীকে মৃত ঘোষনা করেন।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বৃহষ্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed