বিশ্বনাথে কারামুক্ত নিজাম উদ্দিন সিদ্দিকী
বিশ্বনাথ প্রতিনিধি : কারাগার থেকে মুক্তি লাভ করেছেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন তিনি।
এর আগে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় গত ১২ সেপ্টেম্বর বিশ্বনাথ থানা পুলিশের হাতে তিনি গ্রেফতার হয়েছিলেন।
মুক্তি পাওয়ার পর কারাফটকের সামনে তাকে ফুল দিয়ে বরণ করেন দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর বিশ্বনাথ উপজেলার গন্ধারকাপন গ্রামে উপজেলা জামায়াতের নায়েবে আমীর এমাদ উদ্দিনের বাড়িতে অনুষ্ঠিত জামায়েতের এক গোপন বৈঠক (উপজেলা মাসিক বৈঠক) থেকে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ’সহ জামায়াতের শীর্ষ ১৭ নেতাকে আটক করে থানা পুলিশ।
এঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা (জিআর মামলা নং- ২২৩/২০১৮ইং) দায়ের করে।
ওই মামলায় আসামী করা হয় উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকীকে। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১২ সেপ্টেম্বর থানা পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed