দ্বিতীয় ধাপে সিলেটের যে ৪৪টি ইউপিতে ভোট গ্রহণ হবে
বৈশাখী নিউজ ডেস্ক : দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর সিলেট বিভাগের ৪৪ ইউনিয়নে ভোট গ্রহণ হবে। সিলেট বিভাগের সিলেট সদর উপজেলার ৪টি, বালাগঞ্জের ৬টি, কোম্পানীগঞ্জের ৫টি, সুনামগঞ্জের ছাতকের ১০টি, দোয়ারাবাজারের ৯টি, হবিগঞ্জের আজমিরীগঞ্জের ৫টি এবং মৌলভীবাজারের জুড়ি উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহণের তালিকায় রয়েছে।
সিলেট সদর উপজেলার হাটখোলা, জালালাবাদ, কান্দিগাও ও মোগলগাও ইউনিয়নে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণের তালিকায় রয়েছে রয়েছে। এছাড়া, বালাগঞ্জের ৬টির মধ্যে পূর্বপৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পশ্চিম গৌরিপুর, বালাগঞ্জ ও পূর্বগৌরিপুর ইউনিয়ন, কোম্পানীগঞ্জের ৫টির মধ্যে ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই ও দক্ষিণ রনিখাই, সুনামগঞ্জের ছাতকের ১০টির মধ্যে রয়েছে ছাতক, কালারুকা, ছৈলা আফজালাবাদ, খুরমা দক্ষিণ, চরমহল্লা, দোলারবাজার, ইসলামপুর ও জাউয়াবাজার ইউনিয়ন, দোয়ারাবাজারের ৯টির মধ্যে দোয়ারাবাজার, বাংলাবাজার, লক্ষিপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাও, বোগলাবাজার, নরসিংপুর ও মান্নারগাও ইউনিয়ন, হবিগঞ্জের আজমিরীগঞ্জের ৫টির মধ্যে রয়েছে আজমীরগঞ্জ, বদলপুর, কাকাইলছেও ও শিবপাশা এবং মৌলভীবাজারের জুড়ি উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে জায়ফর নগর, পশ্চিম জুড়ী, পূর্বজুড়ী, গোয়ালবাড়ি ও সাগরনাল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সভায় এ নির্বাচনের সময়সূচি চ‚ড়ান্ত হয়। পরে কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যপদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর ও প্রত্যাহারের শেষ সময় ২৬ অক্টোবর। ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed