কমলগঞ্জে সহস্রাধিক চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরির ব্যক্তিগত উদ্যোগে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
মৃর্ত্তিঙ্গা চা বাগানের নিজ বসতবাড়ির সামনে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে এ বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মৃর্ত্তিঙ্গা চা বাগানসহ আশপাশের কয়েকটি চা বাগানের শ্রমিক পরিবারের নারী-পুরুষ ও শিশুদের মাঝে কাপড় বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও আমেরিকা প্রবাসী মোস্তাফিজুর রহমান। দুর্গাপূজার আনন্দ চা শ্রমিক পরিবারের সদস্যদের সঙ্গে ভাগাভাগি করা এবং তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। এ আয়োজনের মাধ্যমে শ্রমিকদের মাঝে উৎসবের আনন্দ ও পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।
Related News
কমলগঞ্জে সহস্রাধিক চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপিRead More
কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ধলই চা-বাগানে পূর্বশত্রুতার জেরে টমেটো ক্ষেতেRead More



Comments are Closed