সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে স্কলার্সহোমের ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শাহিরুল হক চৌধুরী (১৫) সিলেট নগরীর ঘুর্নী আবাসিক এলাকার বাসিন্দা ও স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিরুল হক চৌধুরী নগরীর ঘূর্ণী আবাসিক এলাকার মাহমুদ চৌধুরীর ছোট ছেলে।
তার পরিবারের সদস্যরা জানান, আজ (শুক্রবার) বিকেল চারটায় আইপিএসের লাইন বদলাতে গিয়ে বিদ্যুতায়িত হয় শাহিরুল।
পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. মাঈনুল জাকির তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed