বালাগঞ্জে হত্যা মামলায় দুই সহোদর ঢাকায় গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে হত্যা মামলার আসামী দুই সহোদরকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের প্রায় একমাস থেকে তারা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। প্রযুক্তির সহায়তায় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত দুইজনকে সিলেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- সিলেটের বালাগঞ্জ উপজেলার হামছাপুর গ্রামের লতিব উল্ল্যাহর ছেলে সুরত আলী (৩৮) ও শামসুজ্জামান (২৬)। বৃহস্পতিবার রাতে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে তাদেরকে বালাগঞ্জ থানার পরিদর্শক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে গ্রেফতার করা হয়।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ জুলাই বালাগঞ্জ উপজেলার হামছাপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে কামরুল ইসলাম গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় কামরুলের ভাই ইমরান মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। তাদেরকে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed