Main Menu

সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটিকে স্বাগত জানিয়ে সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মিছিল বের করা হয়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মিছিলটি টুকেরবাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তেমুখি বাইপাস পয়েন্টে এসে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান ও মহানগর সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের নেতৃত্বে সিলেটের স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম আরো বেগবান হবে। তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি সদর উপজেলার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল আহাদ লিমনের সভাপতিত্বে ও ফয়ছল আহমেদ ও জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইমরান হোসেন সাদেক, আব্দুল কাদির, মিনহাজ উল আবদীন আল-আমিন।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুস সাত্তার কুদরত, সুমন রেজা,সাবুল আহমেদ,রিয়াদ আহমেদ সুমল, কামরুল রানা, আব্দুর রহমান, আরমান, এসকে আল-আমীন, আলিম উদ্দিন, সুজন, আরিয়ান হাসান রাব্বি, জুম্মান, ইমন আহমদ, রুমন আহমদ, ইমাদ আহমদ, বিলাল আহমদ, রহমত আলী, আব্দুর রাজ্জাক, জুবেদ, জাকির, আল-আমীন, মাছুম আহমদ রুমান, রুমান আহমদ, কামরুল সায়েদ মাসুম, মুস্তাকিম, মারুফ আহমদ, দেলোয়ার হোসেন, নাঈম আহমদ, আব্দুর রহিম, ইমন আহমদ, শফিক আহমেদ, রাহাত, আব্দুর রহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed