ভারতে আদালতকক্ষে গোলাগুলি, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লির একটি আদালতে দুইপক্ষের গোলাগুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে।
প্রাথমিকভাবে নিহতদের মধ্যে কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগী রয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
কয়েকজন দুষ্কৃতিকারী আইনজীবীর পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।
গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। একটি মামলায় শুক্রবার তাকে আদালতে আনা হয়েছিল। তাকে হত্যা করতে আগে থেকেই কয়েকজন সন্ত্রাসী আইনজীবীর পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করে।
গোগীকে নিয়ে পুলিশ আদালত চত্বরে প্রবেশ করলেই তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই গোগীর মৃত্যু হয়। পরে পুলিশের গুলিতে দুই হামলাকারী নিহত হয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed