Main Menu

জৈন্তাপুরে ভাবিকে কুপিয়ে খুন, স্ত্রীসহ দেবর আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর উপজেলায় দেবরের হাতে ভাবি খুনের ঘটনা ঘটেছে। উপজেলার দরবস্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ডের করপাড়া গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সোনারা বেগম (৪৫) ওই গ্রামের ওহাব মিয়ার স্ত্রী। এ দম্পতির তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন।

এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। তারা হলেন- গ্রামের ওমর আলীর ছেলে আবদুল করিম (৪০) ও তার স্ত্রী শিরিন বেগম (৩২)। করিম সম্পর্কে সোনারা বেগমের দেবর হন।

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর খুনের ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপানোর কারণে খুন হয়েছেন সোনারা বেগম। ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

Share





Related News

Comments are Closed