সিলেট জেলা বিএনপির বর্ধিত সভা শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। উক্ত সভা শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় নগরীর জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সিটির বাফেট প্যারাডাইজের হলরুমে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
বর্ধিত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্য, জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক দ্বয়ের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীদার।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed