মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া ও মীরনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের ফয়সল মিয়ার প্রতিবন্ধী ছেলে হাসান মিয়া (৮) দুপুরে পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে মারা যায়। পরে লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে উদ্ধার করে।
অপর দিকে একই দিন দুপুরে আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের ইউনুছ মিয়ার কন্যা মরিয়ম আক্তার বাবুনী (২) পানিতে পড়ে মারা যায়। মরিয়ম আক্তার বাবুনী বাড়ির সকলের অগোচরে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। পরে ডুবাতে লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ওসি মোঃ আঃ রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একই দিনে একই ইউনিয়নে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed