সিলেট জেলা প্রেসক্লাব-সীমান্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে নাম নিবন্ধনের আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে ও স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সীমান্তিকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্ত:প্রেসক্লাব দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা।
‘সিলেট জেলা প্রেসক্লাব-সীমান্তিক দ্বৈত ব্যাডমিন্টন’-এ জেলা প্রেসক্লাবের সদস্য ছাড়াও সিলেট জেলার অন্তর্ভূক্ত সকল উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যরা অংশ নেবেন।
টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী জেলা প্রেসক্লাবের সদস্যদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ক্লাব কার্যালয়ে এসে নাম নিবন্ধনের অনুরোধ জানানো হচ্ছে। উপজেলা প্রেসক্লাবগুলোর সাথে যোগাযোগ করে তাদের খেলোয়াড়দের তালিকা পরে সংগ্রহ করা হবে।
খেলা সংক্রান্ত যেকোনো বিষয়ে ক্লাবের ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব শংকর দাসের সাথেও যোগাযোগ করা যাবে।
উল্লেখ্য যে, জেলা প্রেসক্লাবের প্রত্যেক সদস্য এককভাবে নাম নিবন্ধন করবেন। পরে ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড়দের দুটি ক্যাটাগরিতে ভাগ করে জুটি তৈরি করে দেবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed