সিলেট নগরীতে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মজুমদারী এলাকার ৩১ নং বাসার ছাদ থেকে রাণী বেগম ((৩৮) ও ফাতেমা বেগম (২৭) নামে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা দুইজন ওই বাসার মৃত কলিম উল্লাহর মেয়ে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।
এদিকে দুই বোনের লাশ উদ্ধারের ব্যাপারে বিমানবন্দর থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুল ইসলাম বলেন, সকাল ৬ টার দিকে আশপাশের লোকজন জানালা দিয়ে তাদের দুই বোনের লাশ বাসার ছাদের রডে ঝুলে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তখন আমাদের খবর দেওয়া হয়। আমরা গিয়ে দেখি নিজেরা ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে। তখন লাশগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যা হিসেবেই মনে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এসআই মফিজ আরও জানান, আপন চার বোনের মধ্যে একজনের বিয়ে হয়েছে। তিনি যুক্তরাজ্যে থাকেন। বাকিদের বিয়ে হয়নি এখনও।
মফিজুল ইসলাম বলেন, ‘এই পরিবারের সদস্যদের কিছুটা অ্যাবনরমাল (অপ্রকৃতস্থ, অস্বাভাবিক) মনে হচ্ছে। তারা চাপা স্বভাবের। আত্মীয়স্বজনদের সাথেও তাদের তেমন যোগাযোগ নেই।’
এ ব্যাপারে নিহতদের ভাই শেখ সুজন বলেন, সোমবার আমার বোন রানিকে দেখতে এসেছিলেন। এরপর সে রাগ করে ছোটবোনকে নিয়ে চাচার বাসায় চলে যায়। রাতে বাসায় ফিরেনি। সকালে প্রতিবেশীরা ছাদে দুজনের ঝুলন্ত মরদেহ দেখে আমাদের খবর দেন।

সিলেট সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরা একই এলাকার কলিম উল্লাহর মেয়ে।
তিনি আরও বলেন, সকালে রানী ও ফাতেমার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা ঘটনাটি জানায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কয়েস লোদী বলেন, নিহত দুই বোনের মধ্যে রানী নবম শ্রেণী পর্যন্ত এবং ফাতেমা মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছেন। তাদের মধ্যে প্রায় সময় পারিবারিক কলহ, ঝগড়া হতো। সে কারণে আত্মহত্যা করেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই বোন আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed