জাতিসংঘ সদরদপ্তরে বঙ্গবন্ধুর নামে বেঞ্চ, সঙ্গী একটি গাছ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর সম্মানে জাতিসংঘ সদর দপ্তরের উত্তরের লনের বাগানে সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে একটি বেঞ্চ উৎসর্গ এবং একটি একটি ‘হানি লোকাস্ট’ গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৭ সেপ্টেম্বর বাংলাদেশকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি পাওয়ার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে আসেন এবং বাংলায় ভাষণ দেন।
শেখ হাসিনা বলেন, ‘কাজেই সেপ্টেম্বর মাসেই আজ সদর দপ্তরের সুন্দর একটি জায়গায় বৃক্ষরোপণ করা হলো এবং একটি বেঞ্চ তাঁর নামে উৎসর্গ করা হলো। গাছটি শতবর্ষেরও বেশি টিকে থাকবে এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে থাকবে।’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার বিকেলে নিউইয়র্কে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মঙ্গলবার প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) প্রধানমন্ত্রী সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বক্তব্য দেবেন।
২৫ সেপ্টেম্বর (শনিবার) হাসিনা সকাল ৮টায় বিমানের একটি ফ্লাইটে ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন। তিনি ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবেন।
শেখ হাসিনা ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং ফিনল্যান্ডে যাত্রাবিরতির পর ১ অক্টোবর দেশে ফিরবেন।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed