সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ৩৭ বছর উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান বলেছেন, সিলেট একটি সমৃদ্ধি সাংস্কৃতিক অঞ্চল। এখানে গুণী, সাধক কবি, বাউল শিল্পী ও সংস্কৃতির নানান শাখার সমৃদ্ধ ভান্ডার রয়েছে। সিলেট একটি সমৃদ্ধি সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান। যা বিশ্বময় সমাদৃত।
তিনি বলেন, ‘নাট্য চর্চার মধ্য দিয়ে আমরা আলোকিত সমাজের স্বপ্ন দেখি। সকল অশুভকে বিতাড়িত করতে সাংস্কৃতিক অগ্রযাত্রার গুরুত্ব অপরীসিম। তিনি বর্তমান সরকারের সংস্কৃতি বান্ধব কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, সরকার দেশের উন্নয়ন অগ্রগতির সাথে সাংস্কৃতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে কাজ করছে।’
সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রিকাবী বাজার কবি নজরুল অটোরিয়াম মুক্ত মঞ্চে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত মানবহিতৈষী সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি সম্মিলিত নাট্য পরিষদের ৩৭ বছরের অগ্রযাত্রার ধারাবাহিক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, ‘নাট্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি নাট্য পরিষদ করোনাকালে যে মানবিক কাজের দৃষ্টান্ত রেখেছেন তা নিয়ে আমরা গৌরব করি।’ তিনি করোনা মহামারির সময়ে মানবিক কাজের জন্য মানবহিতৈষী সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, জেলা পরিষদ সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, ভারতীয় সহকারি হাই কমিশন সিলেটের সহকারি ভারতীয় হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সম্মিলিত নাট্য পরিষদের মানবহিতৈষী সম্মাননা গ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল জব্বার জলিল, নারী উদ্যোক্তা সমাজসেবী ফারমিছ আক্তার, মেট্রোপলিটন পুলিশের নায়েক সমাজকর্মী শফি আহমদ, স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট জেলা রোভার স্কাউট ও যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট। সম্মাননাপ্রাপ্ত মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবী আব্দুল জব্বার জলিল।
সম্মাননা প্রাপ্তদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন নাট্য পরিষদের সহ সভাপতি উজ্জ্বল দাস, যুগ্ম সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, প্রচার ও দপ্তর সম্পাদক অচিন্ত কুমার দে, নির্বাহী সদস্য ফারজানা সুমী ও দিবাকর সরকার শেখর।
অনুষ্ঠানে শুরুতে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে নৃত্যশৈলী সিলেট, সমবেত সঙ্গীত পরিবেশন সিলেটের বিশিষ্ট সঙ্গীত শিল্পীবৃন্দ, আবৃত্তি পরিবশেন করেন বিশিষ্ট বাচিক শিল্পী আমিরুল ইসলাম লিটন। মানবহিতৈষী সম্মাননা প্রদানের পর নৃত্য পরিবেশ করেন একাডেমী ফর মনিপুরী কালচার এন্ড আটর্স। গণসঙ্গীত পরিবেশন করেন অংশুমান দত্ত অঞ্জন।
সন্ধ্যা ৭টায় অডিটোরিয়াম মূল মঞ্চে ‘ভাইবে রাধারমন’ নাটক মঞ্চায়ন করে লিটল থিয়েটার সিলেট। স্বাস্থ্যবিধি মেনে নাট্যমোদী দর্শক পিনপতন নিরাবতায় নাটকটি উপভোগ করেন।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed