বিয়ের প্রলোভনে তরুণীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ের প্রলোভনে তরুণীকে ‘ধর্ষণ’র অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমায় এক যুবককে গ্রেফতারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে রোববার (১৯ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার লুৎফুর ম্যানশন থেকে হাসান মাহমুদ হাসনাত (২৫) নামের ওই যুবককে গ্রেফতার করে থানা পুলিশ।
হাসনাত সিলেটের জকিগঞ্জ উপজেলার রাড়াই গ্রামের ফারুক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার এক তরুণীর (২২) সঙ্গে বিয়ের প্রলোভনে দৈহিকভাবে মিলিত হন হাসনাত। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। পরে ওই তরুণীকে বিয়ে না করায় তিনি হাসনাতের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে পুলিশ হাসনাতকে রোববার তার বর্তমান ঠিকানা দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার লুৎফুর ম্যানশন থেকে গ্রেফতার করে।
পরে সোমবার তাকে আদালতে প্রেরণ করলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশন দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমান কুমার চৌধুরী।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed