মাহফুজুরের সঙ্গে বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে করলেন ইভা
বিনোদন ডেস্ক: আবারও বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ইভা রহমান। বিয়ের তথ্য নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে সংবাদমাধ্যমকে ৩৮ বছর বয়সী ইভা নিজেই জানিয়েছেন।।
ইভার স্বামীর নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় ব্যবসায়ী।
ইভা বলেন, ‘একদম ঘরোয়া পরিবেশে কাছের কিছু আত্মীয়স্বজন বিয়েতে উপস্থিত ছিলেন। অতীত ভুলে নতুন করে জীবনটা শুরু করলাম। দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকি।’
এ বিষয়ে ইভা সংবাদমাধ্যমকে বলেছেন, এখন থেকে আমার নামের শেষে আর রহমান বলবেন না। আমি এখন থেকে ‘ইভা আরমান’।
এর আগে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিয়ে করেন ইভা রহমান। বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন তিনি।
বেশ সুখী দম্পতি হিসেবেই দেখা হতো মাহফুজুর রহমান ও ইভা রহমানকে। তবে সেই সংসার ভেঙে গেছে অনেক আগে। আবারও নতুন করে সংসারও শুরু করেছেন ইভা।
গত ৪ জুন মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সংগীতশিল্পী ইভার। ১৭ সেপ্টেম্বর ডিভোর্স সার্টিফিকেট হাতে পান ইভা।
ইভা এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে কাজ করতেন। সেই সুবাদেই মাহফুজুর রহমানের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। সেখান থেকে দু’জনের প্রেম গাঢ় হয়। তারা বিয়েও করেন। দীর্ঘদিন সংসার শেষে বিচ্ছেদ হলো তাদের।
ইভার গাওয়া গান নিয়ে এ পর্যন্ত প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকি’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’,’মন আমার’, ‘মন সাগড়ে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’ অ্যালবামগুলো থেকে বাছাই করা একগুচ্ছ গান চিত্রায়িত হয়েছে দেশে এবং দেশের বাইরের মনোরম সব লোকেশনে।
গানগুলো হলো ‘অধিকার’, ‘লুকোচুরি খেলায় মন’, ‘নীল খাম’, ‘কেন ভালোবাসোনা আমায়’, ‘দূরে যাবো চলে’, ‘তুমি আছো তাই আমি’,’সারি সারি আপেক্ষা’, ‘কিছু কিছু কথা বুকের’, ‘কিছু স্বপ্ন কখনো পূরণ হয়’, ‘মনের আঙ্গিনায়’, ‘কি যে ভালো লাগে’, ‘আমার কিছু কথা ছিলো’, ‘এই তো ছিল ভালো’, ‘উড়ু মেঘের ডানায় উড়ু চিঠি’।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed