সিলেট অনলাইন প্রেসক্লাবে নতুন সদস্য আহ্বান
বৈশাখী নিউজ ডেস্ক: ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত (শুক্রবার ছাড়া) প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর বন্দরবাজারের মধুবন সুপার মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত ‘সিলেট অনলাইন প্রেসক্লাব’ এর নিজস্ব কার্যালয় থেকে সদস্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
সরকার কর্তৃক নিবন্ধিত এবং নিবন্ধেনের জন্য আবেদিত নিউজ পোর্টালে কর্মরত প্রকৃত সাংবাদিক যারা সিলেট সদরে বসবাস করছেন কেবল তারাই আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত নিয়মাবলী আবেদন পত্রের সাথে পাওয়া যাবে।
সেই সাথে কয়েকজন জীবনসদস্যও নেয়া হবে। জীবন সদস্য হতে আগ্রহীরা সাদা কাগজে পূর্ণ জীবন বৃত্তান্তসহ আবেদন করতে হবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed