Main Menu

জৈন্তাপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৩টায় দিকে তাকে দরবস্ত বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের মহিবুর রহমানের ছেলে জিয়াউর রহমানের (২০) সাথে উপজেলার নয়াগাতি গ্রামের এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্ক চলাকালীন সময়ে আসামী জিয়াউর রহমান গত ৩০ আগস্ট সকাল অনুমান ১০টার দিকে ভিকটিমকে তার পিতার বাড়ী হতে বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজি অটোরিকশা যোগে উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া এলাকার গাছবাড়ী রাস্তার ব্রিজের উপর নিয়ে বিকাল ৪টার দিকে সিএনজি গাড়ীতে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। বাদীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা গ্রহণ করে জিয়াউর রহমানকে দরবস্ত বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলা নং-০৮, তারিখ-১৬/০৯/২০২১ইং।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed