Main Menu

পঞ্চগড়ে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় পিকআপের ধাক্কায় ইব্রাহীম খলিল (৫৮) নামে এক শিক্ষক নিহত হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরীয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষক ইব্রাহিম খলিল দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমর খানা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও টোকরা ভাসা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম খলিল (৫৮) বিদ্যালয় থেকে মোটরসাইকেল যোগে জরুরী কাজে পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় তেপুকুরিয়া এলাকায় ডিম বোঝাই একটি পিকআপ মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শিক্ষক ইব্রাহিম খলিল মারা যান।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান পিকাআপটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

 

 

Share





Related News

Comments are Closed