বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে তিন বছর পালিয়ে থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত সুহেল মিয়া (২৬) উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের মখলিছ মিয়ার ছেলে ও বর্তমানে সদর ইউনিয়নের নরশিংপুর গ্রামের বাসিন্দা।
গেল বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার কেউনবাড়ি বাজারের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে ২০১৮ সালে দায়ের হওয়া দায়রা-৯৮২/১৮ নাম্বার মামলায় ৬ মাসের কারাদন্ড, সাথে ১০ লক্ষ টাকা অর্থদন্ডও দেন বিজ্ঞ আদালত।
বিশ্বনাথ থানার এসআই আফতাবুজ্জামান রিগ্যান বলেন, উভয়দন্ডে দন্ডিত এ আসামি পালিয়ে বেড়াচ্ছিল। দীর্ঘ তিন বছর পালিয়ে থাকার পর বুধবার রাতে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed