সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় প্যানেল চেয়ারম্যান-১ জয়নাল আবেদীনকে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে সিলেট জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীনকে নবনির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়।
জেলা পরিষদের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া গ্রামের আব্দুল বাছির মিয়ার পুত্র। তার পিতা আব্দুল বাছির ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
এছাড়াও তার ছোট ভাই কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শামিম আহমদ শামিম।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান ও সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট লুৎফুর রহমান গত ২ সেপ্টেম্বর বিকেল ৪টা ১০ মিনিটে নগরীর নয়াসড়কস্থ মাউন্ড এডোরা হসপিটালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরদিন বেলা আড়াইটায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নগরীর মানিকপীর টিলায় তাঁর লাশ দাফন করা হয়।
মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed