সিলেটে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, মুহতামিম আটক
বিয়ানীবাজার সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজারের ফতেহপুর এলাকার হযরত হায়দর শাহ (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার মুহতামিম হাফিজ আব্দুর রহিমকে (৫৫) আটক করা হয়েছে।
বুধবার দুপুরে বিজিবি সদস্যরা মাদ্রাসার মুহতামিমকে আটকের পর রাত সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করে।
জানা যায়, বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের এক সদস্যের পুত্র হযরত হায়দর (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার ছাত্র (১৫)। সম্প্রতি ওই ছাত্র মাদ্রাসা যাওয়া বন্ধ করে দিলে জিজ্ঞাসাবাদ করলে সে বলাৎকারের বিষয়টি বিজিবি সদস্য পিতাকে জানায়। বিজিবি’র ওই সদস্য ৫২ ব্যাটলিয়নের দায়িত্বশীলদের ঘটনাটি অবহিত করলে বুধবার দুপুরে মাদ্রাসার মুহতামিম হাফিজ আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদ করতে সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে ঘটনার সত্যতা ও ভুক্তভোগী ছাত্রের মৌখিক জবানবন্দী নেয়ার পর রাত ৮টার দিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, মাদ্রাসার মুহতামিমকে বিজিবির পক্ষ থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed