সিলেটে পাহাড় কাটায় ১ লক্ষ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন বাইশটিলা এলাকায় পাহাড় কাটার অপরাধে দুই জনকে আটক ও মোবাইল কোর্টের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পশ্চিম বাইশটিলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন।
পুলিশ জানায়, বুধবার সকালে এয়ারপোর্ট থানার পশ্চিম বাইশটিলা এলাকায় বুল ডোজার দিয়ে পাহাড় কাটার সংবাদ পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড় কাটার অপরাধে দুই জনকে আটক করেন ও তাদেরকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, এয়ারপোর্ট থানার লাখাউড়া পশ্চিম বাইশটিলা মো আব্দুল মান্নানের ছেলে মো. আলী হোসেন (৩১) ও বিশ্বনাথ থানার জগদিশপুর গ্রামের লালুশাহ মিয়ার ছেলে তৌফিকুল ইসলাম (২১)।
এই তথ্য নিশ্চিত করেছেন এয়ারপোর্ট অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed