Main Menu

রাজনগরে ২৫০ দরিদ্রজনকে জিয়া মঞ্চের আর্থিক সহায়তা

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে জাতীয়তাবাদী জিয়া মঞ্চ হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যােগে কোভিড-১৯ এর কারণে কঠোর লকডাউনের সময় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান খান জুসেফের বাড়িতে এ সহায়তা প্রদান সম্পন্ন করা হয়।

এসময় জনপ্রতি ১ হাজার ৫শত টাকা করে ২৫০ জন ক্ষতিগ্রস্ত, দরিদ্র, অসহায় মানুষকে মোট ৩ লাখ ৭৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খান ছোটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রতিষ্ঠাকালীন ছাত্রদল নেতা আবুল খয়ের, মোহাম্মদ নুরুজ্জামান, হোসেন আহমেদ রাজা, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান আহমদ সুনু, রুহুল আলম খান রুহেল, জাতীয়তাবাদী জিয়া মঞ্চ হোয়াটসঅ্যাপ গ্রুপ মধ্যপ্রাচ্য প্রতিনিধি লাক্কু বকস প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সাজ্জাদুর রহমান খান সাজ্জাদ, জাহাঙ্গীর আহমেদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed