সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা এলাকায় ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের শ্রীকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শ্রীকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল (২৫) ও একই গ্রামের ভ্যানচালক ফরজ আলী (৪৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ফরহাদ, রুবেলসহ বেশ কয়েকজন মহাসড়কের শ্রীকোলা মোড়ে বাজার করছিলেন। এ সময় পাবনাগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এতে আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed