সিলেটে করোনায় আরও ৫ মৃত্যু, শনাক্ত ৪৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে করোনাভাইরাসে সংক্রমণের হার পাঁচের নিচে নেমে এসেছে। যা গত প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এদিকে, করোনাক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাওয়া গেছে এমন তথ্য।
ওই কার্যালয় জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে ৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ২৭ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ১২ জন ও হবিগঞ্জের ৩ জন রয়েছেন।
এসময়ে ৮৭৪ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৪.৯২ ভাগ।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৮৫ জন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৩০২ জন। সুনামগঞ্জের ৬২১০ জন, মৌলভীবাজারের ৭৯৮৫ জন ও হবিগঞ্জের ৬৫৮৮ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে মারা গেছেন ৫ জন। ওসমানী হাসপাতালে ২ জনসহ সবাই সিলেট জেলাতেই মারা গেছেন।
এনিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১ হাজার ১৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৪৬ জন। এছাড়া সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।
সিলেটে আরও ২৫৭ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠেছেন। তাদেরসহ সুস্থতার সংখ্যা দাঁড়ালো ৪৬ হাজার ৯৯১ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে ১১৫ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed