নাতির বন্ধুকে বিয়ে করলেন ৬২ বছরের বৃদ্ধা!
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেম-ভালোবাসার কাছে যে সবকিছু অন্ধ সেটি প্রমাণ করলেন ৬২ বছর বয়সী এই নারী। তার নাতির বন্ধুর প্রেমে পাগল হয়ে শেষ পর্যন্ত ওই যুবককে বিয়ে করেছেন তিনি।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ৬১ বছর বয়সী ওই নারীর নাম শেরিল ম্যাকগ্রেগর ও যুবকের নাম কোরান ম্যাককেইন।
নাতির বয়স ১৭। আর তার বন্ধুর বয়স ২৪। সেই বন্ধুর প্রেমেই পাগল ৬১ বছর বয়সী এক নারী। শেষ পর্যন্ত সেই যুবককে বিয়েও করলেন তিনি। আর সেই বিয়ের অনুষ্ঠান সরাসরি দেখানো হলো সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে আফসোস করে নববধূ শেরিল ম্যাকগ্রেগর বলেন, ‘রাস্তায় বেশির ভাগ মানুষ আমার স্বামীকে আমার নাতি বলে চিহ্নিত করেছে। এটা ভালো লাগে না।’
শেরিল ম্যাকগ্রেগরের নাতির একটি খাবারের দোকান রয়েছে। সেই দোকানেই কাজ করতেন কোরান ম্যাককেইন। মাত্র ১৫ বছর বয়সে শেরিলের সঙ্গে পরিচয় হয় কোরানের।
সালটা ২০১২, তখন থেকে ওই নারীর ছেলের দোকানে কাজ করতেন কোরান। সেই যোগাযোগ থেকে প্রাথমিকভাবে সম্পর্ক গড়ে উঠলেও শেষে সেটি বন্ধ হয়ে যায়। ২০২০ সালে আবারও সেই যোগাযোগ গড়ে উঠে।
এরপর থেকেই নিয়মিত যোগাযোগ ছিল তাদের। প্রতিনিয়তই কথা হতো তাদের। এরপর একদিন একটি ক্যাফেতে হঠাৎ আংটি নিয়ে শেরিলকে বিবাহের প্রস্তাব দেন কোরান।
কোরান বলেন, ‘শেরিল খুবই নরম মনের মানুষ। তিনি সুন্দরী, সৎ ও আবেগপূর্ণ। সেই কারণেই তাকে আমার পছন্দ হয়। আমি যখন তাকে বিয়ের প্রস্তাব দিই, তখন উনি অবাক হয়েছিলেন। তবে এ সম্পর্কে আসতে পেরে শেরিল খুশি।’
একাই মায়ের দায়িত্ব পালন করেছেন শেরিল। তার সাতটি সন্তান রয়েছে। সন্তানরা সকলেই এই সম্পর্ককে মেনে নিয়েছেন। আপাতত বিয়ের আনন্দে মেতে রয়েছে শেরিলের পরিবার।
ছবিঃ সংগৃহীত
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed