Main Menu

সিলেটে বেধড়ক মারপিঠ করে রিক্সা ও টাকা ছিনতাই

বৈশাখী নিউজ ডেস্ক: চালককে মারপিট করে টাকাসহ রিকসা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। ঘটনার চারদিনেও মামলা নেয়নি এসএমপি’র শাহপরাণ (রহ) থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে নগরের শাহজালাল উপশহরের ১ নং রোডস্থ এইচ ব্লকে।

জানা যায়, দক্ষিণ সুরমার লাউয়াই উমর কবুল জিলা মিয়ার বাড়ির বর্তমান বাসিন্দা জুয়েল মিয়া একজন রিক্সা শ্রমিক। যাত্রী নামিয়ে দিয়ে শুক্রবার রাত ১০ টার দিকে উপশহর এইচ ব্লকে পৌছেন। এসময় এলাকার ত্রাসখ্যাত পল্টি রাজু দলবল নিয়ে রিক্সা চালক জুয়েলের গতিরোধ করে। জোরপূর্বক তাকে তুলে নিয়ে একটি বাসায় আটকে রেখে মারপিট করে মাথা ও শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর জখম করে। পরে পল্টি রাজু রিক্সা চালক জুয়েল মিয়ার ১৬ শ’ টাকা ও রিক্সা ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় মামলা করতে গেলে জুয়েল রিক্সা চালক বলে মামলা নেয়নি শাহপরাণ (রহ) থানা পুলিশ। তাই বিচার বঞ্চিত হয়ে জুয়েল দ্বারে দ্বারে ঘুরছেন। তিনি এ বিষয়ে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় সিসি ফুটেজ শনাক্ত করে স্থানীয়দের নিয়ে ওই ফুটেজ উদ্ধার করা হয়।

Share





Related News

Comments are Closed