শাবির হল খুলছে অক্টোবরে
শাবি ষঙবাদদাতা: অক্টোবরে পূজার ছুটির পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) হল খোলা সংক্রান্ত বিষয়ে আলাপকালে এসব কথা বলেন উপাচার্য।
তিনি বলেন, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা শেষ এজন্য আমরা হল খোলার বিষয়ে এত তাড়াহুড়ো করবো না। আমরা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পূজার ছুটির পর হল খুলে দিবো।
উপাচার্য বলেন, হল খোলার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে। হল খোলার পর কোন অছাত্র, বহিরাগত ও হলে ভর্তি নেই এমন শিক্ষার্থী থাকতে পারবে না।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী দুর্গা পূজার ছুটি ১০-১৭ অক্টোবর পর্যন্ত।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed