ক্যান্সার আক্রান্ত জমির উদ্দিনের বাঁচার আকুতি
সৈয়দ রাসেল আহমদ : সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের তুরুকভাগ পশ্চিমপাড়া গ্রামের জমির উদ্দিন পেশায় একজন একজন কৃষক। কৃষি কাজ করে কোনমতে তার সংসার চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক কালো ছায়া তার উপরে বর করে। তার গলায় ধরা পড়ে ক্যান্সার। ৪ মেয়ে ও এক ছেলের জনক জমির উদ্দিন হয়ে পড়েন অসহায়। নিজের যা টাকা ছিলো তা চিকিৎসায় খরচ করে ফেলেছেন।
আত্মীয় স্বজন ও এলাকার লোকজনদের সহযোগিতায় দীর্ঘদিন তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মোহাম্মদ এস্তেফছার হোছাইনের কাছে চিকিৎসা নিয়েছেন। ওই ডাক্তারের পরামর্শে তিনি ৩টি কেমোথেরাপি ও ৩৩ টি রেডিওথেরাপি গ্রহণ করেন। এতে তার শরীরের কিছুটা উন্নতি হলেও আর্থিক অস্বচ্ছলতার কারণে দীর্ঘ ৬ মাস ধরে চিকিৎসা চালিয়ে যেতে পারেননি। এরজন্য শারীরিক অবস্থা আবারো খারাপের দিকে চলে যায়।
ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার জন্য তাকে ভারত যেতে হবে। এরজন্য তার প্রায় ৫ লক্ষ টাকার প্রয়োজন। এত বড় পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলেন জমির উদ্দিন। তিনি অসুস্থ হওয়ায় এখন খেয়ে বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে এই পরিবারটির।
জমির উদ্দিন এ প্রতিবেদককে জানান, এতদিন কোন মতে জীবনযাপন করলেও জটিল এ রোগের কারণে চোখে অন্ধকার দেখছেন। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে হবে তা না হলে অবস্থা আরো খারাপের দিকে যাবে। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো। এত বড় সংসারের একমাত্র আমি রোজগারে ছিলাম। এখন খেয়ে না খেয়ে পরিবারের সদস্যদের দিন কাটাতে হচ্ছে। কোন উপায় না দেখে তিনি বেঁচে থাকার জন্য দেশ বিদেশের বৃত্তবানদের সহায়তা চেয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা : জমির উদ্দিন – 01313915568 (বিকাশ পার্সোনাল), ব্যাংক একাউন্ট নাম্বার- ডাচ বাংলা ব্যাংক, একাউন্ট নাম্বার, জমির উদ্দিন- 1341510099801।
Related News
লন্ডনে অনুষ্ঠিত হলো ‘লন্ডন ট্রেডার শো ২০২৬’
নিজস্ব প্রতিবেদক, লন্ডন থেকে: যুক্তরাজ্যের লন্ডনে শুক্রবার, ৩০ অক্টোবর, লিওনার্দো রয়্যাল হোটেল, টাওয়ার ব্রিজে অনুষ্ঠিতRead More
সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ডিপ্লোমা ইন রেনাল নার্সিং কোর্স ও নার্সদের জন্যRead More



Comments are Closed