Main Menu

সিলেটে করোনায় আরও ৫ মৃত্যু, শনাক্ত ৪৯

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৯ জন।

এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৯ জনের দেহে। আর এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৯২৬ জন।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ৪৯ জনের মধ্যে ৪৫ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার ১ জন করে তিনজন রয়েছেন।

সব মিলিয়ে এপর্যন্ত বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ৯২৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ২১১ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১৯৬ জন, হবিগঞ্জে ৬ হাজার ৫৬৬ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৯৫২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ৭৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৫২ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের ১৯ জন হবিগঞ্জের ও ৪ জন মৌলভীবাজার জেলার।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৫ ব্যক্তির সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১২৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৩৮ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২২৮ জন, সুনামগঞ্জের হাসপাতালে ১৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৯ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৬ জন।

Share





Related News

Comments are Closed