পঞ্চগড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছে শিক্ষার্থীরা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে দীর্ঘ প্রতীক্ষার পর প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছে শিক্ষার্থীরা। রোববার (১২ সেপ্টেম্বর) পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও বিপি সরকারী উচ্চ বিদ্যালয়সহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯ টায় ক্লাস রুটিন দেয়া হলেও শিক্ষার্থীরা এসেছে সকাল সাড়ে আটটায়। আনন্দ আর উচ্ছাসে স্কুল ব্যাগ কাধে নিয়ে গোটা মাঠ প্রদক্ষিণ করেছে তারা।
এর আগে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা, মাস্ক পরিধান, হাতধোয়াসহ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট স্বাস্থ্য বিধি কঠোরভাবে নজরদারী করে বিদ্যালয়ে প্রবেশের অনুমতি দেয়।
দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পারায় ও সহপাঠীদের কাছে পাওয়ায় আনন্দ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed