সিলেট জেলা মহিলা আ.লীগের দোয়া ও আলোচনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযোদ্ধা লুৎফুর রহমানের মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহককে হারালো। অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী লুৎফুর রহমান সিলেটের রাজনীতিতে যে অবদান রেখেছেন সিলেটবাসী তা চিরদিন স্মরণ রাখবে। তিনি নিজ কর্মগুণে আজীবন বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। যার চিন্তা চেতনাই ছিল অসহায় মানুষের জন্য কাজ করা। তিনি রাজনীতি করেছেন দেশ ও মানুষের কল্যাণের জন্য।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা এডভোকেট লুৎফুর রহমানের রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানার পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য নাজনীন হোসেন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছিয়া খানম সিকদার, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ডা. নাজরা চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদিকা হেলেন আহমদ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা এ. জেড. রওশন জেবীন রুবা, সহ-সাধারণ সম্পাদিকা মাধুরী গুন, সহ-সাংগঠনিক সম্পাদিকা মোছা. নূরুন্নাহার (মেম্বার), অঞ্জনা সরকার, ধর্ম বিষয়ক সম্পাদিকা কয়তুননেছা, সদস্য মিলন বেগম, নাসরিন বেগম, রোজী বেগম, ফাহিমা খানম চৌধুরী, সুমাইয়া সুলতানা রুহি, হেনা বেগম, রেহানা পারভীন রেনু, নাসিমা আক্তার কনা, রোকসানা পারভীন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. হাসিনা আক্তার, সাধারণ সম্পাদক রোটারিয়ান মোছা. সাহিদা খাতুন, জৈন্তাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জয়মতি রানী, সাধারণ সম্পাদক তাছলিমা বেগম রিমা, কানাইঘাট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা বেগম, সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, জকিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাজনা সুলতানা হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাজেদা রওশন শ্যামলী, দক্ষিণ সুরমা মহিলা আওয়ামী লীগের নেত্রী রহিমা, হালিমা, বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আফিয়া রশীদ, সাধারণ সম্পাদক জুলেখা বেগম, ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমী, সাধারণ সম্পাদক মুক্তা পারভীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খানম, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসরিন জাহান, সাধারণ সম্পাদক তামান্না আক্তার হেনা প্রমুখ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed