Main Menu

‘জানালায় উঁকি মেরে পুলিশের গতিবিধি দেখে বিএনপি’

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের কোন সাংবিধানিক পথ নেই। নির্বাচনের মাধ্যমে জনগণই তাদের পরবর্তী সরকার নির্বাচন করবে। ওবায়দুল কাদের শনিবার বিকালে তার বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন।

গত ১৩ বছরের ব্যর্থতার গ্লানি মুছে বিএনপিকে এখন নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণের রায় মেনে নেওয়ার সৎসাহস শেখ হাসিনার আছে, তাই এদিক-ওদিক না ঘুরে নির্বাচনের প্রস্তুতি নিন।

Manual5 Ad Code

তিনি বলেন, ষড়যন্ত্র করে গত একযুগ ধরে কোনো লাভ হয়নি। বাকি সময়েও লাভ হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

Manual6 Ad Code

আন্দোলন শুরু হলে মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়বে- বিএনপি নেতাদের এমন গণঅভ্যুত্থানের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ ঝাঁপিয়ে পড়াতো দূরের কথা, আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারাই ঝাঁপ বন্ধ করে ঘরে অবস্থান নেয়, হিন্দি সিরিয়াল দেখে আর জানালা দিয়ে উঁকিঝুকি মেরে পুলিশের গতিবিধি লক্ষ্য করে।’

Manual7 Ad Code

১২ বছর ধরে বিএনপির কথিত আন্দোলনের ডাক রাজপথে কোনো কম্পন তুলতে পারেনি, তাই জনগণ মনে করে এসব হাঁকডাক আষাঢ়ে গল্পের মতো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ফেসবুক আর মিডিয়ায় যতটা গর্জে, বাস্তবে রাজপথে ততটা বর্ষে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আন্দোলনের জন্য প্রয়োজন জনঘনিষ্ঠ ইস্যু ও যুৎসই সময় উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও গণমুখী রাজনীতিতে বিরোধী দলগুলো ইস্যুর খরায় ভুগছে।

তিনি বলেন, এজন্যই এই মুহূর্তে দেশে বিএনপির কথিত আন্দোলনের অবজেক্টিভ কোনো অবস্থা নেই।

করোনার অভিঘাত মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের মানুষ এখন নিজের অবস্থান উন্নয়নে প্রাণান্ত প্রয়াস চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ সময় গণঅভ্যুত্থানের দিবাস্বপ্নে বিভোর বিএনপি।

বিএনপি ভাবছে আন্দোলনের ডাক দিলেই মানুষ হুড়মুড় করে বেরিয়ে আসবে, প্রকৃতপক্ষে এসব তাদের আকাশকুসুম ভাবনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা যা বলছেন নিজেরাও তা বিশ্বাস করে না বলে জনগণ মনে করে।

তিনি বলেন, গত একযুগের বেশি সময় ধরে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতা থেকে বিএনপি কোনো শিক্ষা নিতে পেরেছে বলে মনে হয় না।

Manual8 Ad Code

বিএনপি নেতারা সরকারের বিরোধিতাকে দেশবিরোধিতায় নিয়ে গেছেন, তারা ক্ষমতার জন্য রাষ্ট্রের ইমেজ নষ্ট করতেও ভ্রুক্ষেপ করছে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিজেরা আন্দোলন তো করতে পারেই না, আবার পরাশ্রয়ী আন্দোলনে ভর করতে গিয়েও ব্যর্থ হয়েছে।

ওবায়দুল কাদের দাবি করেন, জনমানুষের প্রয়োজনে জনগণের পাশে না দাঁড়ালে জনগণও কখনো কোনো রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দেয় না। তিনি বলেন, এসব কথা বুঝতে পেরেই বিএনপি অগণতান্ত্রিক পথে ক্ষমতা ফিরে পেতে ব্যাকুল হয়ে দিগ্বিদিক ছুটছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code