কুড়িগ্রামে বজ্রপাতে ২ কৃষি শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের বজরা দিয়ারখাতা গ্রামে পাটের আঁশ ছাড়ানোর কাজ করার সময় বজ্রপাতে জাহাঙ্গীর আলম (৩২) এবং সোনা মিয়া (২৭) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আব্দুস সামাদ (৩৫) নামের এক শ্রমিক আহত হয়েছেন। আহত আব্দুস সামাদকে জেলা সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে। চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু তালেব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত এবং আহতরা সবাই অষ্টমীর ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে নিহত জাহাঙ্গীর আলম মুদাফৎ কালিকাপুর গ্রামের তমছের আলী মোল্লার ছেলে এবং সোনা মিয়া খামার বাঁশপাতারি গ্রামের হায়দার আলী পাইলটের ছেলে। এছাড়া আহত আব্দুস সামাদ খামার বাঁশপাতারি গ্রামে দর হানিফ আলী মুন্সির ছেলে।
ইউপি চেয়ারম্যান আবু তালেব আরও জানান, বিভিন্ন গ্রামের কৃষি শ্রমিকরা ওই এলাকায় অস্থায়ীভাবে কয়েকদিন আগে চালাবাড়ি তৈরি করে সেখানে থেকে কাজ করে আসছিল।
শুক্রবার বিকেলের দিকে একটি ডোবায় জাগ দেয়া পাটের আঁশ ছাড়ানোর কাজ করছিলেন ওই কৃষি শ্রমিকরা। এ অবস্থায় হঠাৎ করে এক পসলা বৃষ্টি হওয়ার পরপর বজ্রপাত হলে জাহাঙ্গীর আলম, সোনা মিয়া ও আব্দুস সামাদ আহত হন। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনা মিয়া ও জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুস সামাদকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে ঢুষমারা থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, নিহতদের মরদেহ তাদের বাড়িতে রাত ৯টা পর্যন্ত পৌঁছায়নি। এছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed