কোম্পানীগঞ্জে মামা শ্বশুরের ধর্ষণের শিকার গৃহবধূ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামা শ্বশুরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ধর্ষণের শিকার গৃহবধূর অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১০ সেপ্টেম্বর) ফিরোজ মিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ধর্ষক উপজেলার তৈমুরনগর (ভাংতি) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষিত ওই গৃহবধূর স্বামী মানসিক প্রতিবন্ধী। ধর্ষক গৃহবধূর স্বামীর মামা হন। ধর্ষকের প্রায়ই আসা-যাওয়া ছিল ধর্ষিতা ওই গৃহবধূর স্বামীর বাড়িতে। পারিবারিকভাবে সাহায্য করার অজুহাত দেখিয়ে সুযোগ পেলেই কুপ্রস্তাব দিত লম্পট মামা শ্বশুর। গত ১৫ মে লম্পট মামা শ্বশুর রাতের আঁধারে ঘরে প্রবেশ করে ধর্ষণ করে ওই গৃহবধূকে। এরপর থেকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে ধর্ষক মামা শ্বশুর। ধর্ষক মামা শ্বশুরের যৌন অত্যাচারে অতিষ্ঠ হয়ে গৃহবধূ তাঁর বাবার বাড়িতে চলে যান। সেখানে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে ওই গৃহবধূকে থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেন তাঁরা।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলা ও আসামীকে তাৎক্ষণিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৬। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed