শাহজালাল (র.) মাজার এলাকায় বৃদ্ধের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (র.) মাজারের দক্ষিণ পাশ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়ায় লাশটি ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় স্থানীয় লোকজন একজন অজ্ঞাতনামা পুরুষকে (৮০) হযরত শাহজালাল (রহঃ) মাজারের দক্ষিণ পার্শ্বে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। মানবতার দৃষ্টিকোণ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিকে তাৎক্ষনিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এদিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ অজ্ঞাতনামা পুরুষ এর লাশের পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু উপস্থিত কেউই লাশের পরিচয় দিতে পারেনি। বর্তমানে বর্ণিত অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed